শিক্ষার্থীদের সুবিধা
ভাষা ক্লাব
এই বৈশ্বিকায়নের যুগে একজন শিক্ষার্থীর জন্য মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষায় সমানভাবে দক্ষতা অর্জন করা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে সে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে, যেকোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে পারে এবং বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় সঠিক উচ্চারণে সাবলীলভাবে কথা বলতে পারে। শিক্ষার্থীদের ভাষাগত জ্ঞান শানিত করার পাশাপাশি তাদের আরও মেধাবী ও যোগ্য হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ভাষা ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে।
লাইব্রেরি
একটি আলোকিত জাতি ও আলোকিত মানুষ গঠনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই এবং এজন্যই প্রয়োজন একটি লাইব্রেরির। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পরিপূরক ও সম্পূরক হিসেবে বিজ্ঞান ও জ্ঞানের বিভিন্ন শাখার বই পাঠের সুবিধার্থে একটি সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলার জন্য আন্তরিক ও ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পরিবহন ব্যবস্থা
আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার শাখার শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের আগ্রহী অভিভাবকগণ নির্ধারিত ভাড়া পরিশোধ করে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।
চিকিৎসা ব্যবস্থা
শিক্ষার্থীদের শারীরিক সমস্যার প্রাথমিক চিকিৎসার জন্য প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা সহায়তার ব্যবস্থা রয়েছে। অতিরিক্ত চিকিৎসা সহায়তার প্রয়োজন হলে তার খরচ অভিভাবকদের বহন করতে হবে।