শিক্ষাদান সংক্রান্ত তথ্য
শিক্ষাদান সংক্রান্ত তথ্য
শিক্ষার মাধ্যম: বাংলা, ইংরেজি ও আরবি
শিক্ষাবর্ষ: জানুয়ারি থেকে ডিসেম্বর
শিক্ষাদান পদ্ধতি:
একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে পাঠ্যক্রম প্রস্তুত করে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। প্রতিটি শ্রেণির প্রতিটি বিষয়ের পূর্ণ কোর্স দুইটি সেমিস্টার ও দুইটি টিউটোরিয়ালের মাধ্যমে সম্পন্ন করা হয়।
শ্রেণিকক্ষে পাঠদান:
শিক্ষকেরা শ্রেণি গ্রহণের সময় তিনটি বিষয়কে সর্বাগ্রে বিবেচনায় নেন—
১. শ্রেণির পাঠ ছাত্রদের কাছ থেকে পুনরুদ্ধার করে পাঠদান পরিচালনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে পাঠ সম্পন্ন করেন, যেন ছাত্রদের শ্রেণির বাইরে পড়তে না হয়।
২. শ্রেণির প্রতিটি শিক্ষার্থীর জন্য পাঠ সহজ, গ্রহণযোগ্য ও বোধগম্য করে উপস্থাপন ও শিক্ষা নিশ্চিত করে প্রতিটি স্তরের শিক্ষার্থীর উন্নয়ন সাধন।
৩. শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও অগ্রগতি মূল্যায়নের উদ্দেশ্যে পূর্ব নির্ধারিত ৫ (পাঁচ) মিনিটের প্রশ্নোত্তর সময়কে যথাযথভাবে কাজে লাগানো।