আমাদের শিক্ষা বিভাগসমূহ
মাদরাসাতুদ দাওয়াহ আল ইসলামিয়া একটি ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। হিফজ, জেনারেল ও আরবিক ইসলামী তিনমুখী শিক্ষা ব্যবস্থাকে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিচেররূপে তার শিক্ষাব্যবস্থা পরিচালনা করে থাকে—
১। মক্তব শাখা (প্রাক-প্রাথমিক) – নূরানী তালিমুল কুরআন বিভাগ:
নূরানী কায়দা শিক্ষা, কুরআন তেলাওয়াত, নাযেরা, প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল, মাসনূন দোয়া, সূরা ও হাদীস শিক্ষা সহ বাংলা, ইংরেজি ও গণিত শেখানোর জন্য সময়োপযোগী বিশেষ ব্যবস্থাপনা।
পাঠ্যবই: আরবি, বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার ও মাদ্রাসার নিজস্ব প্রণীত পাঠ্যবই।
২। নাযেরা বিভাগ:
এই বিভাগের শিক্ষার্থীরা মক্তব শাখায় কিরাআত অধ্যায়নের মাধ্যমে সম্পূর্ণ সূরা শুদ্ধভাবে সম্পন্ন করে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হলে নাযেরায় ভর্তির সুযোগ পায়।
মাত্র ছয় মাসের মধ্যে পুরো কুরআন মাজীদ শুদ্ধভাবে নাযেরা শিক্ষা দেওয়ার জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়। সাথে প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল, মাসনূন দোয়া, সূরা ও হাদীস শিক্ষা সহ বাংলা, ইংরেজি ও গণিত শেখানো হয়।
পাঠ্যবই: আরবি, বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার ও মাদ্রাসার নিজস্ব প্রণীত পাঠ্যবই।
৩। হিফজুল কুরআন বিভাগ / ইবতেদায়ী:
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত:
নাযেরা সম্পন্ন করে পরীক্ষায় উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা হিফজ বিভাগে অগ্রসর হয়। এখানে শুধু কুরআন মুখস্থ নয় বরং একজন পরিপূর্ণ, মাধুর্যপূর্ণ কণ্ঠের দক্ষ ‘কারি’ তৈরিই এই বিভাগের মূল লক্ষ্য, যিনি হিফজের পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও সাধারণ জ্ঞানে সমৃদ্ধ হবেন।
এই বিভাগে হিফজের সাথে সাথে প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল, মাসনূন দোয়া, সূরা, হাদীস ও আরবি শিক্ষা এবং বাংলা, ইংরেজি, গণিতও শেখানো হয়।
হিফজের শ্রবণ: প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাসে হিফজ প্রস্তুতির পর চতুর্থ শ্রেণিতে শ্রবণ নেওয়া হয়।
পাঠ্যবই: মাদ্রাসা শিক্ষা বোর্ড নির্ধারিত পাঠ্যবইসহ মাদ্রাসার নিজস্ব প্রণীত পাঠ্যবই।
উচ্চ মাধ্যমিক স্তর (জেনারেল বিভাগ):
মাদ্রাসা শিক্ষা বোর্ড নির্ধারিত সকল পাঠ্যবই ও মাদ্রাসার নিজস্ব প্রণীত পাঠ্যবই পাঠদানে ব্যবহার করা হয়। এই স্তরেও হিফজ শ্রবণের ব্যবস্থা থাকে।
উচ্চ মাধ্যমিক স্তর (জেনারেল বিভাগ) তিনটি শাখায় বিভক্ত:
ক) আবাসিক
খ) অনাবাসিক
গ) ডে-কেয়ার